সাদত জুয়েলের ‘ব্লাক অ্যান্ড হোয়াইট’ গ্রন্থের মোড়ক উন্মোচন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘সিলেট লেখক ফোরাম’র উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক সাংবাদিক প্রবাসের নিউজ সম্পাদক গোলাম সাদত জুয়েলের ‘ব্লাক অ্যান্ড হোয়াইট’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ‘সিলেট লেখক ফোরাম’র উদ্যোগে সংগঠনের সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে সিলেটের কামাল বাজার এলাকার লালটেকস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ সিরাজুল হক। প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মোঃ সিরাজুল হক বলেন, অনেক লেখক সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে ভয় কিংবা সংকোচবোধ করেন। সাংবাদিক গোলাম সাদত জুয়েল এক্ষেত্রে ব্যতিক্রম। দেশের বাইরে বসবাস করেও বাংলা মায়ের টানে কলম চালিয়ে যাচ্ছেন তিনি। আমরা প্রতি বছরই তাঁর কাছ থেকে এধরনের আরও বই চাই।
প্রধান আলোচকের বক্তব্যে সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী বলেন, গোলাম সাদত জুয়েল প্রবাসের আনন্দময় স্মৃতিসহ ‘বø্যাক অ্যান্ড হোয়াইট’ গ্রন্থে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। সমাজ ও রাষ্ট্র নিয়ে লেখক যে স্বপ্ন দেখেন তাই চমৎকারভাবে তাঁর লেখায় উঠে এসেছে।
অনুভুতি ব্যক্ত করতে গিয়ে গোলাম সাদত জুয়েল বলেন, সিলেটের লেখক কবি সাহিত্যিক সাংবাদিক বন্ধুদের নির্মল ভালোবাসায় আমি অভিভুত উচ্ছসিত। সুদুর আমেরিকায় থেকেও আমি ‘সিলেট লেখক ফোরাম’র ব্যতিক্রম সব কার্যক্রম পর্যবেক্ষন করছি। এসব ব্যতিক্রম কার্যক্রমের সহযাত্রী আমিও থাকতে চাই।
সভাপতির বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, আমাদের গুণীজনদের সম্মান আমাদেরকেই দিতে হবে। গোলাম সাদত জুয়েল শুধু একজন লেখকই নন, একজন খ্যাতিমান সাংবাদিক ও সমাজসেবীও। আটলান্টিকের ওপারে যান্ত্রিক জীবনের ফাঁকেও তিনি তুলে ধরে যাচ্ছেন বাংলা ভাষা ও সাহিত্যের গৌরবগাঁথা। তাঁকে আমরা জাতীয়ভাবে সম্মাননা প্রদানের দাবী জানাই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট।
মোঃ আজম আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাঃ কবি শাহনুর আলী মামুন, অলংকারী পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম নানাভাই, রোটারিয়ান কবি গল্পকার রেবেকা জাহান রোজি, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ বেলাল মিয়া। বিজ্ঞপ্তি
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed