শমশেরনগরে সাইক্লিষ্টদের নিয়ে ক্যাম্পিং অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সাইক্লিং কমিউনিটি কর্তৃক আয়োজিত ক্যাম্পিং এ অংশগ্রহন করে গত বৃহষ্পতিবার ও শুক্রবার সিলেট বিভাগের সকল সাইক্লিং কমিউনিটিকে একত্রিত করে ১ম অ্যাডভেঞ্চার সাইক্লিং ক্যাম্পিং ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সাইক্লিং কমিউনিটি, সাইকেল ট্রেভেলার্স অব সিলেট, সাইক্লোমেনিয়াক্স, মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি, মৌলভীবাজার সাইক্লিং সোসাইটি, সাইক্লিষ্ট অব শ্রীমঙ্গল, হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটি, সুনামগঞ্জ সাইক্লিং কমিউনিটি, সাইকেল রাইডার্স অব বড়লেখা, বিয়ানিবাজার, নবীগঞ্জ সাইক্লিং কমিউনিটসহ বিভিন্ন সাইক্লিষ্টবৃন্দ।
”বৃহত্তর সিলেট সাইক্লিং ফর এ পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট” এই প্রতিপাদ্য সহকারে সকল কমিউনিটি শমশেরনগর ডাকবাংলোতে জমায়েত হয়ে বিকাল সাড়ে ৩টায় ডবলছড়া খাসিয়া পুঞ্জির উদ্দেশ্যে রাইড শুরু হয়। ডবলছড়া খেলার মাঠে তাঁবু স্থাপন করে সেখানে আনন্দঘন পরিবেশে রাত যাপন, খাওয়া দাওয়া করে সকাল সাড়ে ৯ টায় ফিরতি যাত্রা শুরু হয়। আয়োজক হিসেবে শমশেরনগর সাইক্লিং কমিউনিটি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed