Main Menu

ছাত্রদল সভাপতি রাজীব আহসান আটক

বৈশাখী নিউজ ডেস্ক : খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে মিছিল বের করা ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজীব আহসানের নেতৃত্বে ছাত্রদলের একদল নেতাকর্মী বিকাল পৌনে ৫টার দিকে রায়ের প্রতিবাদে মিছিল বের করেন। তখন পুলিশ ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। কয়েকজন নেতাকর্মীকে লাঠিপেটা করে পুলিশ। ছাত্রদলকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে রাজীবসহ তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এদিকে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান গ্রেপ্তার হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

Share





Related News

Comments are Closed