সিলেটে বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় ঘোষণার পর বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট ও বন্দরবাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি’র ২শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
মামলায় বিএনপি’র কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট শামসুজ্জামান জামানকে প্রধান আসামী করা হয়েছে।
শুক্রবার সকালে সিলেট কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) অনুজ চৌধুরী বাদি হয়ে মামলাটি (নং-১২ (০২)’১৮) দায়ের করেন। মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে অঞ্জাতনামা আরোও ১৫০ জনকে আসামী করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি গৌছুল হোসেন জানান, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজ মামলাটি তদন্ত করবেন বলে জানান ওসি।
বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়ার রায়ের পর বিএনপির নেতাকর্মীরা সিলেট আদালত এলাকা থেকে মিছিল বের করার চেস্টা করে। এসময় পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা বাধা দেয়। এসময় পুলিশ ও আওয়ামীলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। প্রায় আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হন। এছাড়া পুলিশের ১টি পিকআপ ভ্যানসহ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। এরই এক পর্যায়ে ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। এতে পিছু হটে বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে একই সময়ে স্বেচ্ছাসেবক দল নগরীর বন্দরবাজার এলাকা থেকে এগিয়ে আসলে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই পুলিশসহ অন্তত ৫ জন আহত হন। ভাঙচুর করা হয় সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেল। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫৫ রাউন্ড গুলি, একটি টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে চার কর্মীকে আটক করা হয়। আটককৃতদের শুক্রবার কোর্টে চালান দেয়া হয় বলে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed