Main Menu

বিশ্বনাথ থানায় পুলিশ সদস্যের মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ আব্দুল হক (৫৬) নামের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (৭ফেব্রুয়ারি) রাত ৮টায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোঃ আব্দুল হক হবিগঞ্জ জেলার সদর থানার পইল গ্রামের মৃত সাইম উল্লাহর পুত্র।
তিনি গত বছরের ১৯ অক্টোবর বিশ্বনাথ থানায় যোগদান করেছিলেন। তার কনস্টেবল নং- ৬৬৭। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার রাতেই আব্দুল হকের লাশ গ্রামের বাড়িতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম।

Share





Related News

Comments are Closed