পুলিশী বেষ্টনীতে আদালতের পথে খালেদা
বৈশাখী নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় শুনতে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি আদালতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। গত ২৫ জানুয়ারি আদালত খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আজকের (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন।
এদিকে খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গাড়ি বহরের সামনে ও পেছনে ব্যাপক র্যাব ও পুলিশ রয়েছে। গাড়ির সামনে আছে পুলিশের বেশ কয়েকটি গাড়ি। পেছনে আছে র্যাবের মোটরসাইকেলের বহর।
এদিন সড়ক বন্ধ রেখে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে বিএনপি প্রধানকে। এছাড়া খালেদা জিয়ার গাড়িবহর যে সড়ক দিয়ে রওয়া হয়েছেন সেসব এলাকায় পুলিশের সতর্ক পাহারা লক্ষ্য করা গেছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed