সিলেটের ৩ সাংবাদিককে জেলা প্রেসক্লাবের অনুদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক আবুল মোহাম্মদ ও শ্যামল সিলেট’র সিনিয়র ফটো সাংবাদিক ইকবাল মনসুরের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে সিলেট জেলা প্রেসক্লাব। এছাড়া সিলেটের আদালতপাড়ায় ‘লিয়াকত বাহিনী’র হামলায় আহত দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসানের চিকিৎসায়ও সহায়তা দিয়েছে সাংবাদিকদের এ সংগঠন।
৭ ফেব্রæয়ারি বুধবার বিকালে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক আবুল মোহাম্মদের হাতে ৫৫ হাজার টাকার চেক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিক মামুন হাসানের হাতেও তার চিকিৎসার জন্য ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পরে সন্ধ্যায় সাংবাদিক ইকবাল মনসুরের বাসায় যান জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় তার চিকিৎসার খবর নেওয়ার পাশাপাশি নেতৃবৃন্দ তার হাতে ক্লাবের পক্ষ থেকে ১ লাখ টাকার চেক প্রদান করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের এ সহায়তা পেয়ে সাংবাদিক আবুল মোহাম্মদ, ইকবাল মনসুর ও মামুন হাসান ক্লাব নেতৃবৃন্দ এবং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সহ সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল আহমদ মুন্না, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, পাঠাগার বিষয়ক সম্পাদক কাইয়ুম উল্লাস, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য ইমরান আহমদ ও তুহিনুল হক তুহিন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed