সুনামগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৫
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ২০জনের অধিক আহত হয়েছে।
গুরুত্বর আহতদের সুনামগঞ্জ, জাওয়া ও সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের পীরপুর গ্রামের আব্দুস শহীদ (৭০), তার স্ত্রী হাসনা ফুল খাতুন (৬০), মেয়ে আয়েশা খাতুন (২৬), তার শাশুড়ি আইজুন নেছা (৫০) ও প্রাইভেট কারের চালক একই এলাকার গোপাল গ্রামের রব্বানী মিয়ার ছেলে সাব্বির আহমদ (৩৫)। নিহতরা সিলেট থেকে সুনামগঞ্জের বার্ড চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারের নিকট সুনামগঞ্জগামী একটি প্রাইভেট কার (নং ঢাকা-১১-৭৯৮৪) ও সিলেটগামী বাসের (নং সিলেট-জ-০৪০০৭৮) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়। অপর ১জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত ৪ জন প্রাইভেট কারের যাত্রী এবং অন্যজন কারের চালক।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবীবউল্লাহ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্যাহ খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, ইউএনও হারুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed