মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি পদে পুনরায় র্নির্বাচিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সকালঃ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি ও নির্বাচনী কর্মকর্তা কেএম নুরুল হুদা এ ঘোষণা দেন।
আবদুল হামিদের জমা দেয়া মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত ঘোষণা করেন সিইসি।
পরে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম। সিইসি কেএম নুরুল হুদা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনী আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম এবং দলের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবীর কাউসার।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed