সিলেটে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আদালতপাড়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালন ও দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসানের উপর পাথরখেকো দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন সাংবাদিকরা। বুধবার দুপুর ১২টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সিলেটের সকল সাংবাদিক সংগঠনের সদস্যরা। এদিকে, কর্মসূচির শেষ দিনে আগামি রোববার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন মিছিল করবেন সাংবাদিকরা। পরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হবে।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর সঞ্চালনায় শহীদ মিনারে কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহŸায়ক শ্যামানন্দ দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, নিজস্ব প্রতিবেদক আব্দুর রশিদ রেনু, দেশ টিভির ব্যুরো প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী, ডেইলি নিউএজ’র ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, প্রবীণ ফটো জার্নালিস্ট আতাউর রহমান আতা, ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসীন, ডেইলি স্টারের আলোকচিত্রি শেখ আশরাফুল আলম নাসির, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, সাংবাদিক বেলাল আহমদ, সিলেট বেতারের শফিকুর রহমান চৌধুরী, দেশ টেলিভিশনের ক্যামেরাপার্সন আশরাফুল কবীর, বাংলাভিশনের ক্যামেরাপার্সন বদরুর রহমান বাবর, সময় টিভির স্টাফ রিপোর্টার আবদুল আহাদ, দৈনিক ইনকিলাবের আলোকচিত্রি মাহমুদ হোসেন, দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রি এ এইচ আরিফ, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার সজল ঘোষ, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক হুমায়ূন কবীর লিটন, মানবজমিনের ফটো সাংবাদিক এস এম সুজন, চ্যানেল এস’র স্টাফ রিপোর্টার মোয়াজ্জেম সাজু, দৈনিক শুভপ্রতিদিনের আলোকচিত্রি মিঠু দাস জয়, সকালের খবরের এইচ এম শহীদুল ইসলাম, সিলটিভির ক্যামেরাপার্সন হেনা মমো, চ্যানেল এস এর রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ, ক্যামেরাপার্সন রুহিন আহম, মাছরাঙা টিভির শুভ্র দাস।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed