সুনামগঞ্জে বিএনপির ২৫ নেতাকর্মী আটক
আল-হেলাল, সুনামগঞ্জ সংবাদদাতা : নাশকতার অভিযোগে সুনামগঞ্জ জেলায় ২৫ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে রাতে জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুত্র জানায়, আগামী ৮ জানুয়ারী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র কওে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা থেকে সারাদেশে গ্রেফতার অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জেও এই অভিযান পরিচালনা করা হয়েছে। পৌর এলাকায় আটককৃতরা হচ্ছেন, শহরের আরপিননগর আবাসিক এলাকার মৃত মাহতাব আলীর পুত্র হাফিজুল ইসলাম রাজু (৩০), মৃত ছদরতুল মিয়ার পুত্র আমির হোসেন (৩৬), হাছননগর আবাসিক এলাকার মৃত রাজা মিয়ার পুত্র অলিউর রহমান (৩৮), তেঘরিয়া আবাসিক এলাকার হোসেন নূরের পুত্র তায়েফ আহমদ (৩৪), সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র সিরাজুল ইসলাম পলাশ (৪০)।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ বিএনপি নেতাদের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া জেলার ছাতক উপজেলায় ৩ জন, জগন্নাথপুরে ২ জন, দোয়ারাবাজারে ৩ জন, বিশ্বম্ভরপুরে ৩ জন, দিরাইয়ে ২ জন, জামালগঞ্জে ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২জন, ধর্মপাশা উপজেলায় ১জন ও শাল্লা উপজেলায় ১ জন আটক হয়েছেন বলে জানা গেছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জানান, আটককৃতরা অতীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে জড়িত ছিল। তারা আগামী ৮ ফেব্রয়ারী ফের নাশকতা সৃষ্টি করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed