Main Menu

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই কর্মী আটক

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সহযোগি সংগঠন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের পৌরপয়েন্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পৌরএলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা সেলিম আহমদ ও ছাত্রদলকর্মী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম খেজর মিয়া ।
জগন্নাথপুর থানার ওসি কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদেরকে আটক করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed