বিএনপির নেতাকর্মীদের আটকের নিন্দা ও মুক্তির দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিভিন্ন উপজেলায় পুলিশের অভিযানে বিএনপি ও অংগসংঠনের নেতা কর্মীদের আটক করায় এবং বাসা বাড়ীতে তল্লাশি করার নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ৪-আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ।
মঙ্গলবার তিনি এক বার্তায় প্রশাসনের প্রতি আটককৃতদের নিঃর্শত মুক্তির দাবি এবং অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আহবান জানান।
বার্তায় তিনি বলেন ‘বিনা অপরাধে কোন মামলা ছাড়াই বিএনপি কর্মীদের আটক মানে গনতন্ত্রের কবর রচনা করা ছাড়া আর কিছু নয়। তিনি বিনা মামলায় আর কোন বিএনপি ও অংগ সংগঠনের কোন কর্মীকে আটক না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।’
প্রসঙ্গত, গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিলেট আগমন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিশ্বনাথ ও ওসমানীনগরসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের আটক করা হয় এবং অনেক নেতাকর্মীদের বাসা বাড়ীতে পুলিশ তল্লাশি চালায়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed