সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবীতে স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৫ জানুয়ারি সিলেট মহানগরীর আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসানের উপর হামলার ঘটনায় মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার সকালে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, ইমজা সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি আব্দুল বাতিন ফয়ছল, ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসীন, টিসিডোএ সিলেটের আহবায়ক শ্যামানন্দ দাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সহ সভাপতি নাজমুল কবির পাবেল, সাধারণ সম্পাদক শংকর দাস, বাংলা টিভির প্রতিনিধি আবু তালেব মুরাদ, ইমজার মারুফ আহমদ, ফটো জার্নালিস্ট এর কার্যকরি সদস্য নুরুল ইসলাম, ক্যামেরাপার্সন বাবর, ইমজার সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম সাজু, দেশ টেলিভিশনের ক্যামেরাপার্সন আশরাফুল কবীর, শাহীন আহমদ, শামীম আহমদ, বিজয়ের কণ্ঠর ফটো সাংবাদিক এস আই সবুজ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, নিরানন্দ পাল ও মামুন হাসানের উপর হামলার ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামী লিয়াকত আলী সহ কয়েকজন কারাগারে আছে। কিন্তু অন্য আসামীরা এখনো গ্রেফতার হয়নি। এসব আসামী এখন রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে নিজেদেরকে বাচানোর চেষ্টা চালাচ্ছে। তাই সিলেটের সাংবাদিক সমাজের দাবি অবিলম্বে আসামীদেরকে গ্রেফতার করতে হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed