শমশেরনগর বিএএফ শাহীন কলেজে আনন্দ র্যালী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সিলেট বিভাগের শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালী হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজে। মঙ্গলবার দুপুর ১২টায় বিএএফ শাহীন কলেজ অধ্যক্ষ গ্রæপ ক্যাপ্টেন মো: জাহাঙ্গীর আলম তালুকদার পিএসসি এর নেতৃত্বে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস থেকে এক বিরাট আনন্দ র্যালী বের হয়। আনন্দ র্যালীটি শমশেরনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পর্যায়ে ৩য় বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করে সম্প্রতি এবার সিলেট বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ। সম্প্রতি সিলেট বিভাগীয় পর্যায় থেকে শ্রেষ্ঠত্ব অর্জনের ঘোষণা করে যাচাই বাচাই কমিটি। ভাল ফলাফলসহ ১৬টি ক্যাটাগরিতে সাফল্য দেখানোর কারণে বিভাগীয় পর্যায়ে উক্ত শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে কলেজটি। ২০১২ সালে শিক্ষাবর্ষ শুরুর পর থেকে মৌলভীবাজার জেলা সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার পর এবার সিলেট বিভাগের সেরা নির্বাচিত হয়।
শমশেরনগর বিএএফ শাহীন কলেজ সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর ২০১১ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। সৃজনশীল মেধা অন্বেষণ, বোটানি অলিম্পিয়ার্ড, পদার্থ অলিম্পিয়ার্ড, প্রথম আলো গনিত অলিম্পিয়ার্ড, বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্য ও ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শমশেরনগর বিএএফ কলেজ কৃতিত্ব অর্জন করে। এসব সার্বিক বিষয় বিবেচনা করে ২০১৮ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে পর পর তিন বার শ্রেষ্ঠত্ব অর্জন করে।
শমশেরনগর বিএএফ শাহীন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো: জাহাঙ্গীর আলম তালুকদার পিএসসি এ সাফল্যের জন্য কলেজের সকল শিক্ষকমন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানান। সম্প্রতি শমশেরনগর বিএএফ শাহীন কলেজে সার্বিক অবকাঠামোগত ও শিক্ষার গুণগত ব্যাপক মান উন্নয়ন হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও উপজেলা মধ্যমিক মিক্ষা কর্মকর্তা মোছা: শামছুন নাহার পারভীন শমশেরনগর বিএএফ শাহীন কলেজের শ্রেষ্ঠত্বের সত্যতা নিশ্চিত করেন।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed