মাজার জিয়ারত শেষে ঢাকার পথে খালেদা জিয়া
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত শেষে রাত ১০টায় সিলেট সার্কিট হাউজ থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে রাত ৮টা ২০ মিনিটে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে দলের চেয়ারপার্সন সংক্ষিপ্ত মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি দলীয় নেতৃবৃন্দকে দলের জন্য কাজ করে যাওয়ার নির্দেশ দেন। এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টায় সড়ক পথে সিলেট সার্কিট হাউসে পৌঁছান খালেদা জিয়া। দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে সিলেটে অভ্যর্থনা জানান। সবমিলিয়ে খালেদা জিয়ার সিলেট সফর ছিল মাত্র ৬ ঘন্টার।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতে প্রায় সাড়ে ৪ বছর পর সোমবার সিলেট সফরে আসেন খালেদা জিয়া। সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন তিনি।
যাত্রাপথে কোথাও বিরতি নেয়নি চেয়ারপার্সনের গাড়িবহর। তবে, বিকেল সাড়ে ৪টায় সিলেট পৌঁছে সার্কিট হাউসে বিশ্রাম শেষে বিকেল সাড়ে ৫টার দিকে হযরত শাহজালাল মাজার জিয়ারতে যান সাবেক প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টার দিকে তার গাড়ি বহর পৌঁছে দরগাহ চত্বরে। দরগাহের মহিলা ইবাদতখানায় খালেদা জিয়া ফাতেহা পাঠ করেন এবং সেখানে বিশেষ মোনাজাতে করেন সাবেক প্রধানমন্ত্রী।
শাহজালালের মাজার জিয়ারত শেষে সাত কিলোমিটার দূরবর্তী হযরত শাহপরাণ মাজার জিয়ারতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে রাত পৌনে ৮টা পর্যন্ত ফাতেহা ও মোনাজাত করেন তিনি। এরপর তিনি সার্কিট হাউসে চলে আসেন। সার্কিট হাউস থেকে রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে তিনি সিলেট ত্যাগ করেন বলে জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওপর, বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব উন নবী খান সোহেল মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া দুই মাজারে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে দলের নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed