হবিগঞ্জে দুই ছাত্রদল নেতা গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি: খালেদা জিয়ার আগমন উপলক্ষে হবিগঞ্জে পোস্টার লাগানোর সময় দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, ‘গ্রেফতার দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে আগেই নাশকতার মামলা ছিল। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে পুলিশের একটি টিম শহরের ঈদগাহ এলাকায় চেকপোস্টে চেক করার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য সৈয়দ মুশফিক আহমেদকে এবং ভোরে পৌর এলাকার উমেদনগর থেকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে আটক করে পুলিশ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, ‘কোনও মামলা ছাড়াই পুলিশ ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে। জেলা ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন ছাত্রদল নেতাদের গ্রেফতার করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।’
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed