Main Menu

রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের মনোনয়নপত্র জমা

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা, মনোনয়নপত্র বাছাই ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত, প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১৮ ফেব্রুয়ারি বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত।

Share





Related News

Comments are Closed