Main Menu

সিলেটে পৌছেছেন খালেদা জিয়া

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অফিস: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর সিলেট নগরীতে পৌছেছে। সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি সিলেটের উদ্দেশে রওয়ানা হয়ে বিকেল চারটার দিকে তার গাড়ীর বহর শাহজালাল ব্রীজ অতিক্রম করে সিলেট নগরীতে এসে পৌঁছায়।
এখানে সড়কের দুই পাশে দাঁড়ানো হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
এর আগে সোমবার সকাল ৯টায় ১৬ মিনিটে গুলশানের বাসভবন (ফিরোজা) থেকে রওনা হন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন ঢাকা ত্যাগ করেন। গুলশান-১ হয়ে তেজগাঁও, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও যাত্রাবাড়ী হয়ে নারায়ণগঞ্জে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়িবহর।
হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতেই তার এই সফর। জিয়ারত শেষে সন্ধ্যায় তিনি সিলেট ছাড়বেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির তথ্যগুলো নিশ্চিত করে জানিয়েছেন, সিলেট বিভাগ থেকে দলে দলে নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছেন। সকাল থেকে তারা অধির আগ্রহে নেত্রীকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন। তারা মুহুর্মুহু শ্লোগান দিয়ে নেত্রীকে স্বাগত জানায়। তিনি বলেছেন, নেত্রীর এ সফরে দলীয় নেতা-কর্মীর মনোভাব এখন চাঙ্গা।
হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতে আজ বিভাগীয় নগরী সিলেট আসেন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তার অপেক্ষায় দুপুর থেকে নেতাকর্মীরা ভীড় করতে থাকেন দরগাহ এলাকায়। সেখানে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরা ভীড় করেছেন দলের চেয়ারপার্সনকে স্বাগত জানানোর জন্য।
কিছুক্ষণের মধ্যে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করতে দরগায় যাবেন খালেদা জিয়া। পরে সেখান থেকে সরাসরি হজরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করতে শাহপরাণ মাজারে যাবেন।

Share





Related News

Comments are Closed