Main Menu

ট্রাকচাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বেপরোয়া একটি ট্রাকচাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার তারাপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া সদরের রাকিব (১৬) ও মোস্তাফিজুর (১৬) এবং মোস্তাফিজুরের বাবা আব্দুল মোমিন (৪০) ।

জানা গেছে, দুই এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী অভিভাবক। এ সময় বিপরীত দিকে থেকে আসা নাটোরগামী বালুবাহী ট্রাক তাদের চাপা দেয় চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। তবে ট্রাকটি পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার ওসি শাহেদুর রহমান সাংবাদিকদের জানান, এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় তারাপুর সড়কে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান।

 

Share





Related News

Comments are Closed