নারায়নগঞ্জে বিএনপির ৬ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করা বিএনপির প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তারা সিলেটে মাজার জিয়ারত করতে যাওয়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে এসেছিলেন।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সাইনবোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের আগে সিলেটগামী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নারায়ণগঞ্জের আগে কাঁচপুর ব্রিজ এলাকায় শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর পৌঁছলে নেতাকর্মীদের নিয়ে এই শুভেচ্ছা জানান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed