মৌলভীবাজারে ২ বিএনপি নেতাসহ ইউপি মেম্বার আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবিসম্বলিত ব্যানার লাগানোর সময় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ ফয়সল আহমদ ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. ইমরান আহমেদকে আটক করেছে পুলিশ। এসময় মনুমুখ ইউনিয়নের বর্তমান মেম্বার সাজু-কে আটক করা হয়।
রোববার রাত পৌণে ১২টার দিকে তাদেরকে শেরপুর গোলচক্কর এলাকা থেকে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল আটক করে। মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী রাত সোয়া ১২টার দিকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আজ সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাজার জিয়ারত করতে ঢাকা থেকে সড়ক পথে সিলেট আসছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে ও শুভেচ্ছা জানাতে দু’পাশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা। সিলেট যাওয়ার পথে মৌলভীবাজারের শেরপুরে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে রোববার দিনভর মাইকিং ও গনসংযোগ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রচার প্রচারণা চালান।
এতে মাইকিং ও ব্যানার লাগানোকালে পুলিশ নানাভাবে বাধাঁ দেয় বলে অভিযোগ তুলেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান মুঠোফোনে বলেন, ‘আমাদের তো কোন মিটিং মিছিল নেই। শেরপুরের রাস্তা দিয়ে ম্যাডাম সিলেট সফরে যাবেন। সেখানে না যেতে দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে বাঁধা সৃষ্টি করছে পুলিশ। রাতে স্বেচ্ছাসেবকদলের দুইনেতা দলীয় প্রধানকে শুভেচ্ছা জানানোর ব্যানার লাগাচ্ছিল এসময় তাদেরকে পুলিশ আটক করেছে। নেতাকর্মীদের খুঁজে পুলিশ বাসায় বাসায় তল্লাশী চালাচ্ছে। শান্তিপূর্ণ শুভেচ্ছা জানানোর এই কর্মসূচিকে কেন্দ্রকরে পুলিশ গ্রেফতার করলে করবে আর কি..?।’
তিনি আরও বলেন,‘ এমনকি আমরা রাস্তায় যাতে দাঁড়াতে না পারি সেখানেও পুলিশের বাঁধা আসছে। আশা করছি আমাদের দলের নেতাকর্মীরা পুলিশের এই বাঁধা মানবে না’। মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান রোববার রাত ১টারদিকে মুঠোফোনে জানান, রাতে থানায় মনুমূখ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সাজুকে আটক করে থানায় নিয়ে আসে। রাজা ও সেফুল চেয়ারম্যানকে রাতে থানায় ডেকে নিয়ে মামলার হুমকি দিয়ে শেরপুরে যেতে নিষেধ করা হয়েছে। পুলিশের এসব হুমকিতে ভীত না হয়ে বিএনপির নেতাকর্মীরা শেরপুরে জড়ো হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন’।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল মুঠোফোনে বলেন,‘বিএনপির নেত্রী সিলেট সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত ফোর্স মোতায়নের প্রস্তুতি রয়েছে। বিএনপি নেতাকর্মীদের প্রতি আমাদের পুলিশের কোন বাঁধা নেই। তবে কেউ যদি কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
দলীয় সূত্রে জানা গেছে, ‘হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করার জন্য সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়ি বহরে সিলেট আসবেন খালেদা জিয়া। বিকাল ৩টায় সিলেট পৌঁছানোর পর তিনি মাজার জিয়ারত করবেন। এরপর গাড়ি বহর নিয়ে তিনি সড়কপথে ঢাকায় ফিরে যাবেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed