কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় ২ শিশুকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। জেলা প্রশাসকের অনুমতিক্রমে ২ শিশুর লাশ রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দাফন করা হয়।
জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু জানান- দক্ষিণ গিয়াসনগর গ্রামের শাহীন আহমদের মেয়ে কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী শারমীন বেগম মীম (৬) ও তার ছোট বোন ওমি বেগম (২) বিকেল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর বাড়ির পেছনের পুকুরে তাদের জুতা ভাসতে দেখেন। তারপর পুকুরে নেমে তল্লাশি চালিয়ে ২ শিশুকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ২ শিশুকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানা থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা জানান- পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed