পাঁচবিবিতে আবারও তীব্র কুয়াশায় জনজীবন বিপন্ন
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আবারো শুরু হয়েছে তীব্র কুয়াশা। বেড়েছে হাড়কাঁপানো শীত। প্রচন্ড শীতে বয়স্করা জবুথবু। বোরো ধানের বীজতলা অধিকাংশই নষ্ট। থমকে গেছে জনজীবন। চলচি মৌসুমের শুরুতে শীতের তীব্রতা কম হলেও মাঝামাঝি সময় থেকে এ তীব্রতা ও ঘন কুয়াশা বাড়তে থাকে। একসময় অসহনীয় পর্যায় থেকে তাপ মাত্রার কিছুটা উন্নতি হয়। জনজীবন হাপ ছেড়ে বাঁচে কিন্তু গত ৩ দিন থেকে আবারো শুরু হয়েছে ঘন তীব্র কুয়াশা। দিনের বেলা ১০টা পর্যন্ত এই ঘন কুয়াশা থাকছে। কুয়াশার ঘনত্ব এত বেশী যে, ২০/২৫ হাত দূরের কোন বস্তুও দেখা যাচ্ছে না। সকাল ১০টায়ও হেডলাইট জালিয়ে যানবাহন চলতে দেখা গেছে। দূর্ঘটনা এড়ানোর জন্য যানবাহনগুলি অতি ধীরে চলছে। কুয়াশার কারণে ইতোমধ্যে বোরো ধানের বীজতলাগুলো নষ্ট হয়েছে। চলমান তীব্র কুয়াশার কারণে অবশিষ্ট বীজতলাগুলোও নষ্ট হওয়ার পথে। বেড়েছে শীতের তীব্রতা। এতে দূর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। শীতের তীব্রতার কারণে তারা কাজে যেতে পারছে না। হার কাঁপানো শীতে তারা জবুথবু হয়ে আছে। বৃদ্ধি পেয়েছে ঠান্ডা জনিত রোগ বালাই। বিশেষ করে সর্দি, কাশি, ডাইরিয়া, আমাশয় ও এ্যাজমার প্রভাব মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখন হাসপাতালের আউট ডোরে শুধু ঠান্ডা জনিত রোগীর চিকিৎসাই চলছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed