Main Menu

প্রয়াত যুবদলনেতা আব্দুল কাইয়ুমের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রয়াত সিলেট জেলা যুবদল নেতা মরহুম আব্দুল কাইয়ুমের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। গত রোববার রাত ৯টায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম আর্থিক অনুদানের ৫০ হাজার ৫০০ টাকা তুলে দেন প্রয়াত যুবদল নেতা কাইয়ুমের পরিবারের হাতে।

মরহুম আব্দুল কাইয়ুমের পরিবারের পক্ষে অনুদান গ্রহনকালে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম যুবদলের এ উদ্যোগ প্রশংসার দাবীদার উল্লেখ করে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহতি কাজের মধ্যে একটি। আমাদের প্রত্যেককে মানুষের বিপদের দিনে এগিয়ে আসতে হবে। মানুষের বিপদের দিনে এগিয়ে আসা সবচেয়ে ভালো কাজ। এই ভালো কাজের প্রতিদান সাথে সাথেই পাওয়া যায়। আমরা প্রত্যেকে যদি স্বামর্থ’মত অসহায় মানুষের পাশে দাড়াই তবে সমাজে কোন ধরণের অশান্তি থাকবেনা। সমাজের স্বামর্থ’বানদের উচিত অসহায় মানুষকে সাহায্য করা।

আবুল কাহের শামীম বলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বামর্থ অনুযায়ী প্রয়াত যুবদল নেতা মরহুম আব্দুল কাইয়ুমের পরিবারকে সাহায্য ও সহযোগিতা করবো ইনশাআল্লাহ্‌ ।

এসময় জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, নিজাম ইউ জায়গীরদার, শামীম মজুমদার, আব্দুল মালেক, আব্দুল খালিক, সোহেল মাহমুদ, সাহেদ আহমদ, মাছুম আহমেদ লস্কর, এনামুল হক লায়েছ, আসাদুজ্জামান আসাদ, মঈন উদ্দিন, আব্দুস সালাম,খালেদ আহমদ, জামিল আহমদ, ছাত্রদল নেতা আব্দুল মালিক প্রমুখ।

Share





Related News

Comments are Closed