কানাইঘাটে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে হেল্পারের মৃত্যু
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারির ভালুকমারা চর এলাকায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে মঈন উদ্দিন (৪০) নামে এক হেল্পারের মৃত্যু হয়েছে। নিহত মঈন ভালুকমারা গ্রামের দরিদ্র শরিফ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাথরবাহী ট্রাক্টর থেকে পাথর আনলোড করে ফেরার পথে বেপরোয়া গতিতে ট্রাক্টর নিয়ে ফিরছিলেন স্থানীয় সাউদগ্রামের চালক জাকারিয়া। এসময় ট্রাক্টর থেকে থেকে ছিটকে পড়েন তার সহযোগি মঈন উদ্দিন।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের এসআই সনজিত কুমার হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, নিহত মঈন উদ্দিন ৫ সন্তানের জনক। কোয়ারি এলাকায় দিন মজুরের কাজ করে তার পরিবারের ভরণ পোষন চলত। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More



Comments are Closed