ডোমারে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অবৈধভাবে অষ্ট্রেলিয়া প্রবাসীর জমি দখলের অভিযোগে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা।
সোমবার দুপুরে ডোমার প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার চিকনমাটী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আওরঙ্গজেব বাবু। এসময় উপস্থিত ছিলেন তার ভাই বেলাল হোসেন ও আব্দুল মালেক মুকুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ৫ ভাই ও ৫ বোন। এরমধ্যে দুই ভাই অষ্ট্রেলিয়ায় রয়েছে। আমার বাবার রেখে যাওয়া জমি এ পর্যন্ত কোন ভাগ-বাটোয়ারা হয়নী। আমরা ভাই-বোনেরা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে প্রতিবেশী ডোমার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক আমাদের পৈত্রিক এক একর জমিতে লাগানো সরিষা ক্ষেত নষ্ট করে ১৭ শতাংশ জমি গত ২৩ জানুয়ারী জবর দখল করে বাঁশের বেড়া ও দুটি টিনের চালা স্থাপন করে। পরবর্তিতে এ জমির উপর আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে ময়নুল হক তাদেরকে বিভিন্ন ভাবে জীবন নাশের হুমকী দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান।
এ ব্যাপারে ময়নুল হক জানান, আমার স্ত্রী সাবিনা ইয়াছমিন এবং আমার শ্যালক তারিকুল ইসলামের নামে মৃত আশরাফ আলীর চার মেয়ে হুসনে আরা, সাবিনা ইয়াছমিন, ইশরাত জাহান বন্নি ও সাবেরা জামান ১৭ শতাংশ জমি গত ২৩ জানুয়ারী বিক্রয় করে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed