Main Menu

বিছনাকান্দিতে পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দির বগাইয়া মুসলিমপাড়া নদীপারের পাথরকোয়ারিতে আলী নুর নামের এক পাথর শ্রমিক মাটি চাপায় নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ২৫)। সোমবার (২৯ জানুয়ারি) সকালে নিহতের স্ত্রী রুহেনা বেগম বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, গোয়াইনঘাট উপজেলার ঘোরাগ্রামের মো. ফিরোজ আলীর ছেলে রইছ উদ্দিন ওরফে আজাদ (৩০), বিছনাকান্দি গ্রামের ইমরান আলীর ছেলে নাজিম উদ্দিন (৩৫), একই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫) ও মৃত তরমুজ আলীর ছেলে এনাম মিয়া (৩০)।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা বিছনাকান্দির বগাইয়া মুসলিমপাড়া নদীপারের পাথরকোয়ারিতে মাটি চাপায় বাদি রুহেনার স্বামী আলী নুর মারা যেতে পারে জেনেও তাকে পাথর উত্তোলনে কোয়ারির গর্তে নামায়। পরে সেখানে মাটিচাপায় তার স্বামীর মৃত্যু ঘটে, আরো কয়েকজন শ্রমিক আহত হন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বলেন,‘এ ঘটনায় হেলাল ও রইছ নামের দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, রোববার সকাল ৭টার দিকে বিছনাকান্দির মুসলিমপাড়ার পাথর কোয়ারিতে মাটিচাপা পড়ে আলী নুর মারা যান এবং আহত হন আরো ৩ শ্রমিক। নিহত আলী নুরের াড়ি হবিগঞ্জের বানিয়াচঙের গুনই গ্রামে।

Share





Related News

Comments are Closed