গলাচিপায় ৩ নারী সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত
সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা: গলাচিপা উপজেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসন-৩ (কলাগাছিয়া, বকুলবাড়িয়া ও চিকনিকান্দি ইউনিয়ন ) মোছাম্মৎ তাসলিমা বেগম টেবিল মার্কায় ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী মোসা: সালেহা বেগম মোরগ মার্কায় ১৬ ভোট পেয়েছেন। ১২টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ভোটার ছিল ৩৯টি।
সোমবার উপজেলা পরিষদ মিলায়তনে সকাল ১০টা হতে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট চলে।
এ নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও গলাচিপা ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির সহকারী পরিচালক কে এম মহাতাবুল বারী এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়াও গলাচিপা উপজেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসন- ১, ২, ৪ আসনে বিনা প্রতিদ্বদ্বীতায় তিন নারী সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন, আমখোলা, গোলখালী, গলাচিপা ই্উনিয়ন ও গলাচিপা পৌরসভায় আঞ্জুমান আরা বেগম। পানপট্টি, রতনদী তালতলী ও ডাকুয়া ইউনিয়নে মোসা: মাহিনুর বেগম ও গজালিয়া, চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে মোসা: জেসমিন আক্তার ।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed