মৌলভীবাজারে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর ইজতেমা মাঠে দু’জন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে শ্বাসকষ্টজনিত কারণে তাদের মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মারা যাওয়া মুসল্লিরা হলেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫) ।
এএসআই জানান, শুক্রবার দিবাগত রাতে ইজতেমা মাঠে শীতে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আজ শনিবার ফজরের নামাজের পর ইজতেমা মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে ।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বাদ ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ ২৭ জানুয়ারি দুপুর ১২ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় ইজতেমা।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed