বসানো হলো পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের রূপ পেতে আরেকধাপ এগিয়ে গেল পদ্মা সেতু। শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হলো। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে। দ্বিতীয় স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুটি ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে। প্রথম স্প্যান বসানোর প্রায় চার মাস পর দ্বিতীয় স্প্যানটি স্থাপন করা হলো।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষ্ঠানিকতা। এর আগেই স্প্যানটি ৩৮ ও ৩৯ নং পিয়ারের মাঝামাঝি নিয়ে আসা হয়। দুপুর ১২টার দিকে ধূসর রঙে রাঙানো ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি দুই পিলারের লিফটিং ফ্রেম ও বেয়ারিংয়ের ওপর বাসানো হয়।
পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, ৩৫ নং পিলার এলাকা থেকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার স্প্যানটি ক্রেনে করে নিয়ে যাওয়া হয় ৩৮ ও ৩৯ নং পিলার এলাকায়। ৩৮ নং পিলারের সঙ্গে ৭বি স্প্যানটিকে স্থায়ী ওয়েল্ডিং করে দেওয়া হবে। এরইমধ্যে লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। স্প্যানটি পিয়ারের ওপর রাখার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সব কিছু মিলিয়ে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে স্থায়ীভাবে স্প্যানটি বসতে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর বসানো হয়। এরপর বিভিন্ন সমস্যার কারণে আর কোনো স্প্যান বসানো সম্ভব হয়নি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed