ছাতকে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় শুক্রবার দিবাগত রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সুনামগঞ্জ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার দিঘলী গ্রামের চাকলাপাড়ার জায়েদ আহমদের (২৮) বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসত ঘর থেকে ৭শ ৬৭ বোতল অফিসার্স চয়েস, হুইস্কি ১শ ৩৩ বোতল, ৪০ বোতল এসি ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় জায়েদ আহমদের বিরুদ্ধে ছাতক থানায় মাদক আইনে মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed