মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী আজ ৃহস্পতিবার। মধু কবি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি (বাংলা ১২ মাঘ) জন্মগ্রহন করেন।
বাবা রাজ নারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবীর সন্তান মধুসূদন দত্ত অসাধারণ মেধার অধিকারী ছিলেন। মধুকবি তার বিশাল প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাংলা সাহিত্যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই। অসাধারণ প্রতিভাধর এই কবি তার সৃষ্টিশীলতায় বাংলা সাহিত্যের ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর।
মধুসূদন গ্রিক, ফার্সি, জার্মান, ল্যাটিন, সংস্কৃত ভাষাসহ বহু ভাষা রপ্ত করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী মধুসূদন দত্ত রচনা করেন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ মহাকাব্য ‘মেঘনাদবধ’। এ ছাড়া রচনা করেন কাব্য ‘তিলোত্তমা সম্বব’, ‘ব্রজাঙ্গনা’, ‘বীরঙ্গনা’, চতুর্দশপদী কবিতাবলি, নীতিমূলক কবিতা, নাটক ‘শর্মিষ্ঠা’, ‘পদ্মাবর্তী’, ‘কৃষ্ণ কুমারী’, ‘মায়া কানন’, প্রহসন ‘বুড়োশালিকের ঘাড়ে রোঁ’, ‘একেই কি বলে সভ্যতা’, উপকথা রসাল স্বর্ণ লতিকা, অশ্ব ও কুরঙ্গ, কুক্কট ও মনি, মেঘ ও চাতক, সিংহ ও মশিক। ব্যঙ্গ রচনা রোগ শয্যায়, দুর্যোধনের মৃত্যু, ইংরেজি রচনাবলি দ্য ক্যাপটিভ লেডি প্রভৃতি।
মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত কলকাতায় ওকালতি করতেন। মা জাহ্নবী দেবী সাধ্বী ও গুণশালিনী নারী ছিলেন। মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয় সাগরদাঁড়িতেই। ১৩ বছর বয়সে মধুসূদন চলে যান কলকাতায়। ধর্মান্তরিত হলে মাইকেল মধুসূদনকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হতে হন। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে ১৮৭৩ সালের ২৯ জুন বেলা ২টায় কলকাতায় কপর্দকশূন্য করুণ অবস্থায় মৃত্যু হয় কবির।
১৯৭৩ সাল থেকে মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়িতে তার জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়ে থাকে। ২০ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। শেষ হবে ২৬ জানুয়ারি। মেলার সমাপনী দিনে মধুসূদন পদক প্রদান প্রদান করা হবে। মধুমেলা উপলক্ষে সাগরদাঁড়ি সেজেছে বর্ণিল সাজে।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed