ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের শহরতলীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে বলাশপুর বালুচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ নাঈম। পুলিশ বলছে, তিনি এক পেশাদার ছিনতাইকারী।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল দাস গণমাধ্যমকে জানান, গত ১৯ জানুয়ারি রাতে বলাশপুর বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন কলেজছাত্র ইব্রাহীম খলিল।
এ ঘটনায় বুধবার রাতে খলিল হত্যায় জড়িত সন্দেহে নাঈমকে শহরের কৃষ্টপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, অন্য ছিনতাইকারীদের ধরতে বালুচরে যৌথ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ককটেল নিক্ষেপ ও পুলিশের দিকে গুলি ছুড়ে। পুলিশও পাল্টাগুলি ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান নাঈম।
এ সময় আহত হয়েছেন কোতোয়ালী মডেল থানার এসআই মাহবুব ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল রাশেদ। তাদের ময়মনসিংহ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি বিস্ফোরিত ককটেলের অংশ, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed