Main Menu

কানাইঘাটে গৃহবধুর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে কুলছুমা বেগম (৪৫) নামের তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুলছুমা উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের ধনমাইর মাটি গ্রামের মৃত আলা উদ্দিনের স্ত্রী।

বুধবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের ভবানীগঞ্জ খালের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর কুলছুমা বেগম তার দুই কন্যা সকিনা বেগম (২২) ও আমিনা বেগম (১৮)কে বাড়ীতে রেখে গ্রামের একটি সমিতির সভায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর কুলছুমা বেগম রাতে বাড়ীতে ফিরেনি।

বুধবার সকাল ১০টায় সিলেট-জকিগঞ্জ সড়কের ভবানীগঞ্জ খালের পাশে সীম বাগানের নিচে পথচারীরা এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলকে অবগত করেন।

পরে কুলছুমা বেগমের স্বজনরা খবর পেয়ে এসে তার লাশ সনাক্ত করেন। বিষয়টি তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে থানার এসআই হুমায়ুন কবির নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

Share





Related News

Comments are Closed