সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ মুন্না বাহিনীর প্রধানসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক : সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার ভোরে বরগুনার সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদের মাঝেরচরে র্যাব-৮ এর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বরিশাল র্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, সুন্দরবনে মাঝের চরে বনদস্যু মুন্না বাহিনীর অবস্থন নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। বনদস্যুরা র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থলে গিয়ে দস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজনের লাশ পাওয়া যায়। এ সময় তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed