নাট্যবাক্তিত্ব মাহবুব আহসান চৌধুরীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্রিটিশ হাইকমিশনের সাবেক কন্সুলার নাট্যবাক্তিত্ব মাহবুব আহসান চৌধুরী বাবর আর নেই। ইন্নালিলাহি….রাজিউন। আজ বুধবার ভোর সাড়ে ৪টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।
তিনি সিলেট জেলা শিল্পকলা একাডেমির প্রাক্তণ সাধারণ সম্পাদক,সম্মিলতি নাট্য পরিষদের সাবেক সভাপতি ও প্রান্তিক কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ এশা হযরত শাহজালাল (র:)’র দরগাহ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মাহবুব আহসান চৌধুরী বাবরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দর্পণ থিয়েটার সিলেট। দর্পণ থিয়েটারের সভাপতি জাফর সাদেক শাকিল, সহ সভপাতি মো. ফয়সাল আবু মহসিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জুয়েল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed