Main Menu

শাবিতে প্রথমবর্ষের নবীনবরণ ৭ ফেব্রয়ারী

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মহিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একাডেমিক কাউন্সিলের ১৫০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের এই নবীনবরণ অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed