Main Menu

সিলেটে শ্রুতির পিঠা উৎসব ২৭ জানুয়ারি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শ্রুতি সিলেট প্রতিবারের মত আগামী ২৭ জানুয়ারি শনিবার নগরীর সুবিদবাজারে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজন করেছে দিনব্যাপী পিঠা উৎসব ১৪২৪ বাংলার। এবারের আয়োজন পিঠা উৎসবের এক যুগপূর্তির আয়োজন। দিনব্যাপী আয়োজনে থাকবে পিঠা মেলা-প্রতিযোগিতা ও প্রর্দশনী, চিত্রাংকন প্রতিযোগিতা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। দিনব্যাপী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজম খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা।
দিনব্যাপী আয়োজনে থাকছে বাঁশি সপ্তসুরে আহ্বান, থাকবে সম্মেলক পরিবেশনা, একক পরিবেশনা, আবৃত্তি, নৃত্য। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বিষয় এবং বিভাগ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা। দিনব্যাপী থাকছে বর্ণাঢ্য পিঠামেলা ও প্রতিযোগিতা । সমবেত সংগীত পরিবেশন করবেন অনুষ্ঠান আয়োজক শ্রুতি-সিলেট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান-বাংলাদেশ, নৃত্যশৈলী, ছন্দ নৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল, শিকড় (শাবিপ্রবি), নগরনাট, দ্বৈতস্বর, নর্থ ইস্ট ইউনির্ভাসিটি কালচারাল ক্লাব, শতভিষা, মুক্তাক্ষর, সুরের ভূবন, প্রাক্তন প্রমুখ।

Share





Related News

Comments are Closed