মৌলভীবাজারে আঞ্চলিক ইজতেমা বৃহস্পতিবার শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে প্রথম বারের মতো ৩দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ২৫ জানুয়ারী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইজতেমা ২৭ জানুয়ারী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আয়োজকরা এরই মধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আয়োজকরা আশা করছেন ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবেন। শহরতলীর মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপশহর মাঠে ইজতেমা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি জানায়, বিশুদ্ধ পানির জন্য স্থাপন করা হয়েছে ৮টি গভীর নলকূপ, ৪৮ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অস্থায়ী পানির ট্যাংক ও ৬ শতাধিক ল্যাট্রিন। তৈরি করা হয়েছে লক্ষাধিক মানুষের বসার উপযোগী বিশাল চটের প্যান্ডেল। দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থার জন্য ৪৫০ পুলিশ ফোর্স মোতায়নের পাশাপাশি ৬০টি সিসি ক্যামেরাও লাগানো হয়েছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed