সিলেটে স্প্রে প্রয়োগে ডাকাতি, বাসার মালামাল লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে এবার অভিনব পদ্ধতিতে ডাকাতি সংঘটিত হচ্ছে। বাসা ভাড়ার নাম করে স্প্রে প্রয়োগ করে সংশ্লিষ্টদের জিম্মি করে সব কিছু লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে এ ধরণের একটি অভিনব ডাকাতি সংঘটিত হয়েছে শহরতলীর খাদিমনগর এলাকায়। চেতনা নাশক স্প্রে প্রয়োগ করে একটি বাসায় লুটতরাজ চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গৃহকর্তাসহ ৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর দু’জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, সোমবার রাত ৮টার দিকে জনৈক কয়েক ব্যক্তি খাদিমনগর ৬নং রোডের আব্দুর রহমানের বাসা ভাড়া নিতে আসে। সরল বিশ্বাসে বাড়িওয়ালা দরজা খুলে দিলে আগন্তুকরা সাথে রাখা চেতনানাশক স্প্রে প্রয়োগ করে। এতে সাথে সাথে জ্ঞান হারান গৃহকর্তা আব্দুর রহমান (৫০), মর্তুজা আহমদ (৬০), আশিক আহমদ (১৫), জুমা বেগম (১৬), সুবিদ আহমদ (১২) এবং জুমার মা (৪০)। পরিবারের সব সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরের সব মালামাল লুটে নিয়ে চম্পট দেয়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ওই পরিবারের সদস্যদের। এর মধ্যে ৪জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেলেও গুরুতর অবস্থায় ঝুমার মা ও মর্তুজা আহমদকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে শাহপরাণ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed