সিলেটে বেসরকারি শিক্ষকদের অনশন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজো ফোরাম জাতীয়করণসহ কয়েকটি দাবিতে সিলেটসহ সারাদেশে মঙ্গলবার থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) পূর্ণ দিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে।
সারাদেশের ন্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেও আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে।
সিলেটে আমরণ অনশনরত শিক্ষকরা বলেন, আগামী ২৫ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য না আসা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি থেকে প্রথমে লাগাতার অবস্থান কর্মসূচি, পরে ১৫ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন করছেন। টানা এই কর্মসূচির পাশেই জাতীয়করণের দাবিতে প্রতীকী অনশন করছেন তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed