আহত বাবুকে দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গাড়িবহর দুর্ঘটনা কবলিত হয়ে গুরুতর আহত হয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ বাবু। তাকে দেখতে মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় তিনি বাবু’র চিকিৎসার খোঁজ খবর নেন এবং কর্মরত ডাক্তারদের সূচিকিৎসা প্রদানের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশর সাবেক স্থায়ী প্রতিনিধি এ.কে আব্দুল মোমেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি প্রমুখ।
উলেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ২টার দিকে নগরীর শিবগঞ্জে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গাড়িটি ব্রেক ফেল করে মুসল্লীদের ধাক্কা দেয়। এতে অন্তত ২০ জন আহত হন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed