ফেঞ্চুগঞ্জে আন্তর্জাতিক ক্বেরাত সন্মেলন ৩০ জানুয়ারী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দ্বিতীয় বারের মত বিশ্বের শ্রেষ্ট ক্বারীদের উপস্থিতিতে লতিফিয়া ক্বারী সোসাইটি ফেঞ্জুগঞ্জ শাখার উদ্যোগে আগামী ৩০ জানুয়ারী আন্তর্জাতিক ক্বিরাত সন্মেলন অনুষ্ঠিত হবে।
ঐদিন বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ফেঞ্জুগঞ্জ কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হবে।
ক্বিরাত সম্মেলনের উদ্বোধন করবেন আল ইসলাহের কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছাম উদ্দীন চৌধুরী চৌধুরী। সন্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
আমন্ত্রিত ক্বারীদের মধ্যে উপস্থিত থাকবেন শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী বাংলাদেশ, ক্বারী শাইখ মুহাম্মদ আল মুরীজি মিশর, ক্বারী সাইয়্যেদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনী ইরান, ক্বারী মু’ তাসিম বিল্লাহ আল আসালী সিরিয়া,শাইখ রিয়াদ আল জাযায়েরী আলজেরীয়া, ক্বারী মুহাম্মদ ত্যাইয়্যিব জামাল ভারত।
আন্তজাতিক ক্বিরাত সন্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা বশির উদ্দীন এবং সদস্য সচিব মাও হারুনুর রশীদ জানিয়েছেন আন্তজাতিক ক্বেরাত সন্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed