Main Menu

জয়পুরহাটে স্বাস্থ্যকর্মীদের কর্মসূচি অব্যাহত

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে ১০৮টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা (সিএইচসিপি) চাকরি জাতীয়করণের দাবিতে গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকের সেবা বন্ধ রেখে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।
জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল ৯টায় অবস্থান কর্মসূচি শুরু করেছে সিএইচসিপিরা। এর আগে সোমবার সকাল ৯টায় জেলার পাঁচটি উপজেলার ১০৮ জন সিএইচসিপি কর্মবিরতি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মসূচি পালন করে।
কর্মসূচি পালনকালে বক্তৃতা করেন সিএইচপিসি অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় আহবায়ক আফাজ উদ্দিন, জয়পুরহাট জেলা সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন প্রমুখ। অবিলম্বে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।

Share





Related News

Comments are Closed