সিলেটে হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আবাসিক হোটেল মেহেরপুর থেকে রোববার রাতে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হচ্ছে- সিলেটের জৈন্তাপুর উপজেলার স্কুল শিক্ষিকা রুমি পাল (২২) ও সুনামগঞ্জের জগন্নাথপুরের মিন্টু দেব।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার আব্দুল ওয়াদুদকে আটক করা হয়েছে।
হোটেল সূত্র জানায়- দুপুর ১২টার দিকে দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষ বরাদ্দ নেন। তাঁরা দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষে ওঠেন। বিকেল তিনটার পর তাঁরা দুজন একসঙ্গে বের হয়ে সন্ধ্যার আগে আবার ঢোকেন। রাতে খাবারের বিষয়টি জানাতে গিয়ে হোটেলকর্মী কক্ষের ভেতর কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল ব্যবস্থাপককে জানান। পরে দরজা ভেঙে দুজনকে মৃত পাওয়া যায়।
কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। হোটেলের কক্ষে তরুণের লাশ ঝুলন্ত অবস্থায় এবং তরুণীর লাশ বিছানায় শোয়ানো অবস্থায় ছিল। এদিন দুপুর ১২টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর রুমে উঠেছিল বলে পুলিশ জানায়।
ওসি জানান, প্রেমে ব্যর্থতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। ওসি জানান, হোটেল ম্যানেজার আব্দুল ওয়াদুদ তাদের কাছ থেকে কোনও ধরনের পরিচয়পত্র না রেখে হোটেলের কক্ষটি ভাড়া দেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed