রাজনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (মৌলভীবাজার হ ১১৯০১১) পথচারী আলী আহমদ (৫৮)-কে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলী আহমদের বাড়ী সুনামগঞ্জ সদর উপজেলায়। তিনি পেশাগত কারনে রাজনগরে বসবাস করতেন।
রাজনগর থানার ওসি (তদন্ত) মো. আবু তাহের জানান, এই ঘটনা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed