Main Menu

বিয়ানীবাজারে অগ্নিকাণ্ডে আড়াই লাখ টাকার ক্ষতি

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে বেকারিতে অগ্নিকাণ্ডে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলা পয়েন্টর কাছে একতা বেকারিতে আগুনের সূত্রপাত ঘটে। এতে বেকারির অধিকাংশ মালামাল পুড়ে গেছে।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আধঘন্টা প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণ করে।

একতা বেকারিতে আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে দোকান মালিক সাইদুজ্জামান টিপু বলেন, বেকারির মালামাল প্রায় দেড় লাখ টাকার এবং দোকান কোটায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন- দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফজরের নামাজের সময় আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে সেটা তিনি বলতে পারেননি।

Share





Related News

Comments are Closed