Main Menu

প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহণকারী বর্ণা আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মেধাবী ছাত্রী সিলেটের জকিগঞ্জের বর্ণা আর বেঁচে নেই। ২০১৫ সালে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিযোগিতায় জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণকারী জকিগঞ্জের মেধাবী ছাত্রী সালমা আফরোজা বর্ণা চলে গেছে না ফেরার দেশে।

বিগত কয়েকদিন থেকে বর্ণা ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীণ ছিলো। রবিবার বেলা ২টার দিকে চিকিৎসাধীণ অবস্থায় ওই ক্লিনিকে মৃত্যু বরণ করে সে। (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মেধাবী ছাত্রী বর্ণা জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। বর্ণার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবা, শিক্ষক, সহপাঠীরা বর্ণাকে হারিয়ে পাগলপ্রায়। বর্ণার বাবা জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দিন বলেন, আমরা অত্যান্ত মর্মাহত দেশের একটি সম্পদ হারিয়েছি। বর্ণা সারাদেশের কৃতি শিক্ষার্থী। আমার কলেজের ছাত্রী বর্ণাকে হারিয়ে কিছুতেই মনকে শান্তনা দিতে পারছিনা।

সে ২০১৫ সালে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করে সুনাম অর্র্জন করেছিলো। একটি মেধাবী ছাত্রীর অকাল মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায়না। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন।

Share





Related News

Comments are Closed