জাফলংয়ে রেস্টুরেন্ট কর্মচারীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস দিয়ে এক রেস্টুরেন্ট কর্মচারী আত্মহত্যা করেছে। তার নাম শিপুল রাম দাশ (২২)। সে জৈন্তাপুর উপজেলার গাতি গ্রামের সুনীল রাম দাস’র ছেলে ও সাবেক এমপি নাজিম কামরানের মালিকানাধীন ক্যাফে সংগ্রাম রেষ্টুরেন্টের কর্মচারী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাফলংয়ের সংগ্রাম পুঞ্জিতে অবস্থিত ক্যাফে সংগ্রাম রেষ্টুরেন্টের কর্মচারীদের শয়ন কক্ষে সবার অজান্তে শিপুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে থানার এসআই সমিরন দাশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed